বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের মানুষ ‘বিদ্যুৎ-গ্যাস পাচ্ছে না’ অভিযোগ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। রাজনীতি, বিচারবিভাগকে ধ্বংসের পর এবার অর্থনীতিকে শেষ করছে— এটাই তাদের চরিত্র। সরকার উন্নয়নের মিথ তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে।’

শনিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি ও মেগা চুরির কারণেই বিদ্যুত খাতে ভরাডুবি, লোডশেডিং হচ্ছে। একদিকে বিদ্যুৎ উৎপাদন না করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এখন আবার দুর্নীতি করতে নিজস্ব লোকদের দিয়ে বিদেশ থেকে এলপিজি গ্যাস আমদানি করছে।‘

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি তো গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। গতকাল মাইক্রোবাস করে ১১ জন শিক্ষার্থী যাচ্ছিল ট্রেন সকলকে হত্যা করেছে। এমন অসংখ্য নজির আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারলে দেশে জনগণের সরকার গঠন করবে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বাবায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এ সময় আরও বক্তব্য দেন- ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফাত আলী সপুসহ অন্যান্যরা।

য়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION