সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টি-টোয়েন্টি দলে হঠাৎ মাহমুদউল্লাহ

খেলাধুলা ডেস্ক:

নুরুল হাসান সোহানের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কত্ব পাননি তিনি। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। তবে পূর্বের মতো সহ-অধিনায়কের আসনটি খালিই রাখা হয়। জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব সামলালেন সোহান, তবে শেষ ম্যাচের আগে আঙুলের চোটে ছিটকে যান তিনি।

সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে। সে হিসেবে মঙ্গলবার শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের।

মঙ্গলবার হারারেতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নমব টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘসময় ধরে নেতৃত্ব পালন করে আসা মোসাদ্দেক।

এদিকে শুধু জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সোহান ছিটকে যাওয়ায় বিশ্রামের নামে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে আবার ফেরানো হয়েছে শেষ ম্যাচের জন্য। তবে এ ম্যাচে অধিনায়কত্বে থাকছেন না তিনি। ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ ইতিমধ্যেই জিম্বাবুয়েতে অবস্থান করছেন।

তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহান আজ সোমবার হারারে থেকে দেশে ফিরবেন এবং তার চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION