মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

উখিয়ায় আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী, সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় ৩০০ টাকায় ৩০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে ওই তরুণী। যেখানে তার ঠিকানা হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরি উল্লেখ করা হয়েছে। বাবার নাম লেখা জিসান মিয়া ও মা রোজিনা এবং একটি ফোন নম্বর লেখা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র জানান, ভোরে ‌খবর পেয়ে পুলিশ এসে দেখে, কক্ষটি ভেতর থেকে বন্ধ করা। দরজা ভেঙে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে বোরকা পরিহিত তরুণীকে ঝুলতে দেখা যায়। সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল লাশের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণী একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার কোনও স্বজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION