বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল সভাপতির মৃত্যু, হরতালের ডাক

নুরে আলম,ভোলা জেলা ছাত্রদল সভাপতি ।ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন।

বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে এ সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এতে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। বুধবার (৩ আগস্ট) ভোলা জেলা বিএনপি এই হরতালের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান বলেন, ‘পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর ঘটনায় আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সর্বাত্মক হরতাল পালিত হবে।’
এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION