বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কারবালার মূলবাণী অবিচারের বিরুদ্ধে লড়াই করা:মির্জা ফখরুল

মীর্জা ফখরুল ইসলাম,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কারবালার মূলবার্তা হচ্ছে—ব্যক্তিগত কোনও অভিলাস নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।’

সোমবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাণীতে বিএনপির মহাসচিব এ কথা বলেন। মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে এ বাণী দেন তিনি।

বাণীতে উল্লেখ করা হয়, হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের মর্মস্পর্শী ও শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদেরকে আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাছাড়াও মানবজাতির উষালগ্ন থেকেই অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এই মাসকে ঘিরে।

তিনি বলেন, ‘কারবালার ঘটনা বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ এবং মানবিক সাম্য ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালায় তিনি নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচররা জালিমের হাতে শহীদ হন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION