বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মেসিদের দাপটে বার্সেলোনার জয়

ভয়েস খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি ভক্তরা দুই গোলের অপেক্ষায় ছিলেন। মেসি জোড়া গোল করলেই ইতিহাস। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭০০ গোলে ল্যান্ডমার্কে পৌঁছতে পারবেন। মেসি হতাশ করেননি, তবে ভক্তদের প্রত্যাশাও মেটাতে পারেননি। নম্বর টেন গোল পেয়েছেন একটি। তাতে কি? দল তো জিতেছে। সেই আনন্দ কম হওয়ার কথা না মোটেও।

আরেকটি সহজ জয়ে লা লিগায় নিজেদের অবস্থান শক্তিশালী করলো বর্তমান চ‌্যাম্পিয়ন বার্সেলোনা। মঙ্গলবার রাতে তলানিতে থাকা লেগানেসকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। ক‌্যাম্প ‌ন‌্যুয়ে আনুস ফাতি ও লিওনেল মেসি গোল করে স্বাগতিকদের জয় এনে দেন। করোনা সংক্রমণের পর মাঠে ফিরে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বার্সেলোনা। মেসি টানা দ্বিতীয় ম‌্যাচে পেলেন গোলের স্বাদ। সববিভাগে দাপুটে ফুটবল না খেললেও দ্বিতীয় জয় তুলে নিতে তাদের তেমন বেগ পেতে হয়নি বার্সেলোনার।

২৯ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এবার লিগ শিরোপার লড়াই হাড্ডাহাড্ডি তবে তা বলার অপেক্ষা রাখে না।

লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে গোল করেন বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতি। ৪২ মিনিটে ফিরপোর বাড়ানো বল থেকে শট নিয়ে গোল করেন ফাতি। লিগে এটি তার পঞ্চম গোল। একবিংশ শতাব্দীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় পাঁচ গোল করার কৃতিত্ব দেখান ফাতি। ১৭ বছর ২২৯ দিনে ফাতি নিজের পঞ্চম গোল করেছেন। বোজান ক্রিক ১৭ বছর ২০১ দিনে করেছিলেন পাঁচ গোল।

১-০ ব‌্যবধানে লিড নেওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ফিরে মেসির গোলে লিড বাড়ায়। ৬৯ মিনিটে ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন মেসি। সফল স্পটকিকে গোল করেন বর্তমান সময়ের সেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি মেসির ৬৯৯তম গোল। মেসির গোলের ছয় মিনিট আগে আঁতোয়ান গ্রিজম‌্যান গোল করেছিলেন। কিন্তু অফসাইডে তার গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ২-০ ব‌্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION