বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সরকার তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে: জিএম কাদের

জিএম কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনতো জিএম কাদের এমপি বলেছেন, ‘দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। তেলের দাম না বাড়ালেও পারতো সরকার। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করলেই জ্বালানি তেলের দাম বাড়াতে হতো না। যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে কিন্তু মানুষের কষ্ট বোঝে না সেই সরকার জনগণের সরকার না। গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না।’

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জিএম কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘গেলো বছর শুধু সুইস ব্যাংকেই বাংলাদেশ থেকে জমা হয়েছে প্রায় ৪ লাখ কোটি টাকা। আমেরিকা, কানাডা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশে আরও অনেক টাকা পাচার হয়েছে। তথ্য চাইলেই সুইস ব্যাংক তথ্য দিচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার পাচারকারীদের তথ্য চাচ্ছে না। কারণ যারা টাকা পাচার করেছে তারা সরকারে এবং সরকারী দলের লোক। তারা যেন পাচারকারী হিসেবে চিহ্নিত না হয় সেজন্যই পাচারকারীদের তালিকা প্রকাশ করছে না সরকার।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘দেশে চিকিৎসা নেই বললেই চলে। হাসপাতালের মেঝেতে, বারান্দায়, সিঁড়িতে ও বাথরুমেও রোগীরা শুয়ে থাকে। কিন্তু সুচিকিৎসা পায় না। তিনি বলেন, আমরা পানির নিচ দিয়ে ট্যানেল, ফ্লাইওভার ও মেগা প্রকল্প আর চাই নাই। আমরা চাই, প্রতিটি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল। যেখানে স্বপ্লমূল্যে সাধারণ মানুষ সুচিকিৎসা পায়।’

সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর সাথে জাতীয় পার্টিতে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, সামছুল ইসলাম, আব্দুল হাকিম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আব্দুল হান্নান তালুকদার, মতিউর রহমান তালুকদার, ইউপি সদস্য আব্দুল হাদি, আব্দুল হাকিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION