শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

একদিনে করোনা শনাক্ত ৪০০৮, মৃত্যু ৪৩ জন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৫ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে একহাজার ৯২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

বুধবার (১৭ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION