সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বার্সার দাপুটে জয়

খেলাধুলা ডেস্ক:

রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লা লিগা মৌসুম শুরু হয় বার্সেলোনার। তবে দ্বিতীয় ম্যাচেই ট্র্যাকে ফিরলো জাভির শিষ্যরা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। একটি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও আনসু ফাতি।
লা লিগায় রিয়াল সোসিয়েদাদ বরাবরই কঠিন প্রতিপক্ষ বার্সেলোনার। বিশেষ করে সোসিয়েদাদের মাঠে গিয়ে হোঁচট খাওয়ার নজির রয়েছে বিগত বছরগুলোতে। যদিও রোববার এস্তাদিও আনোয়েতায় প্রথম মিনিটেই ব্লুগ্রানাদের লিড এনে দেন লেভানদোভস্কি। তবে ষষ্ঠ মিনিটে আলেকজান্দার ইসাকের গোলে সমতা টানে সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তাকিফুসা কুবো আর ডেভিড সিলভা সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

৬১তম মিনিটে ফেরান তোরেসকে উঠিয়ে আনসু ফাতিকে মাঠে নামান জাভি। ফাতি নামার পরেই বার্সার খেলার গতি পাল্টে যায়।

৭ মিনিটের মধ্যে দুটি অ্যাসিস্ট করেন এই স্প্যানিয়ার্ড। ৬৬তম মিনিটে ব্যাকহিলে ডিবক্সের মধ্যে দেম্বেলেকে পাস দেন ফাতি। ফরাসি তারকা ১২ গজ থেকে বল পাঠান জালে। দুই মিনিট পর ফাতির অ্যাসিস্টে ব্যবধান ৩-১ বানিয়ে ফেলেন লেভানদোভস্কি। ৭৯তম মিনিটে ফাতি নিজেই গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হন। আর দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দলটি। প্রথম দুই রাউন্ডেই জয় দেখেছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস এবং ওসাসুনা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION