মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এ্যানিকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগের হামলা, বিচার দাবি ফখরুলের

ফখরুল ইসলাম।ফাইলছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এবং সন্ত্রাস, যেনো দুজনে দুজনার। মারামারি, দখল, খুন, গুম, হানাহানি এসবই হচ্ছে তাদের রাজনৈতিক ইশতেহার। এই কারণে বিরোধীদল ও মতের মানুষকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে ব্যবহার করছে তারা। বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এখন বর্তমান সরকারের রোষানলে পড়ে তাদের জানমাল, সহায়-সম্পদ এবং জীবন হুমকির মুখে।

তিনি অভিযোগ করেন, মূলত শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগের লোকজন এই হামলা করেছে। সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রমাণ করে এরা জনগণের, গণতন্ত্রের, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। সিংহাসনচ্যুত হওয়ার ভয়ে তারা এখন দলীয় অঙ্গ সংগঠনগুলোকে অবৈধ অস্ত্র দিয়ে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপিসহ বিরোধী শক্তির ওপর হামলা করাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। তার ভাই, ছেলেসহ চারজনকে গুরুতর জখম করেছে।

তিনি বলেন, এ্যানির বাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে তাণ্ডব চালিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তবে দমন-পীড়ন চালিয়ে জনগণকে বন্দি করে দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নেতাকর্মীদেরকে আন্দোলন-সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। জনগণ পথ-ঘাট, সড়ক-মহাসড়কে প্রবল প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি জনগণের সঙ্গে আছে, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION