শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

ইনানী সমুদ্র সৈকতে উদ্ধার ডলফিনটি মারা গেছে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্র সৈকতে উদ্ধার হওয়া জীবিত ডলফিনটি অবশেষে মারা গেছে। মঙ্গলবার বিকালে ডলফিনটি মারা যায়। এরআগে দুপুরে ইনানীর পাটুয়ারটেক থেকে কিছুদুর সমুদ্র সৈকতে ভেসে আসলে জীবিত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। ভেসে আসা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিকেল চারটার দিকে ডলফিনটি মারা যায় বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, আজ দুপুরের দিকে ইনানী পাটুয়ার টেক সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা।
খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত বীচ কর্মীদের পাঠানো হয়। পরে বীচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু, ডলফিনটি আবার তীরে ফিরে আসে। তবে ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্নি আছে। যার কারণে ডলফিনটি দূর্বল হয়ে যায়। এই জলজ প্রাণীটিকে বীচ কর্মীদের হেফাজতে রাখা হয়। পরে বিকেলে এটি মারা যায়।

সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিন উদ্ধারের খবর পেয়ে ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ শরীফের নেতৃত্বে একদল বৈজ্ঞানিক ডলফিনের শরীর পরীক্ষা করে। পরে ডলফিনটি ইনস্টিটিউটের পরীক্ষাঘারে নিয়ে আসা হয়। তিনি জানান, ডলফিনটি কেন মারা গেল তার ময়নাতদন্ত হবে সমুদ্র গবেষণা ইন্সটিটিউটে এবং ডলফিনটি সংরক্ষণ করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION