মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশের জন্য অবমাননাকর বেনজীরের শর্তসাপেক্ষ ভিসাপ্রাপ্তি: বিএনপি

ভয়েস নিউজ ডেস্ক:

আইজিপি বেনজীর আহমেদের শর্তসাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তি বাংলাদেশের জন্য অবমাননাকর বলে জানিয়েছে বিএনপি। শনিবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানে দলের উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করে, সেখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় ওই পুলিশ কর্মকর্তা জাতিসংঘের এই নির্দিষ্ট সম্মেলন ব্যতীত অন্য কোনও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এই ধরনের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকারের এই ধরনের দায়-দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION