মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দিবালার করোনা: ছয় সপ্তাহে ৪ বার পজেটিভ

ভয়েস নিউজ ডেস্ক: 

করোনাভাইরাস যেন বেশ ভালোভাবে ঝেঁকে বসেছে জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার শরীরে। ছয় সপ্তাহের মধ্যে ৪র্থ বারের মতো করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে এই স্ট্রাইকারের।

৯ মার্চ ইতালিয়ান সিরি আ লিগ বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ২১ মার্চ প্রথমবারের মতো দিবালার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। দিবালার সঙ্গে তাঁর গার্লফ্রেন্ড ওরিয়ানা সাবাতিনিও করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশ করে জুভেন্টাস কর্তৃপক্ষ।

এরপরে সেরেও ওঠেন তাঁরা দুইজন। তবে দিবালা মুক্ত হতে পারেননি করোনা থেকে। শরীরে উপসর্গ লক্ষণীয় হওয়ায় পুনরায় টেস্ট করাতে থাকেন তিনি। এভাবে প্রথমবার ধরা পড়ার পর থেকে এই নিয়ে ছয় সপ্তাহের মধ্যে ৪ বারের মতো করোনা পজেটিভ আসলো এ আর্জেন্টাইনের। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল চিরিনগুইতো।

তবে শারীরিকভাবে দিবালা এবং তাঁর গার্লফেন্ড আগের চেয়েও অনেকটা ভালো আছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদপত্র ‘দ্য আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল’। যেখানে দিবালা নিজেই তাঁর করোনাকালীন শ্বাস-প্রশ্বাসের কষ্টের কথা জানান। তবে এও বলেন আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। তবে শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন।

‘আমরা ভাগ্যবান যে, আগের চেয়েও ভালো অনুভব করছি। আমার শরীরে করোনার শক্তিশালী উপসর্গ গুলো দেখা দিয়েছিল। আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তাম। অনুশীলনে দেখা যেত পাঁচ মিনিটের মধ্যে আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আমার ক্লাবকে জানিয়ে দিয়েছি আমার এখনো করোনা পজেটিভ। তারা আমাকে মানসিক শক্তি জুগিয়ে যাচ্ছে। আমায় দুঃশ্চিন্তা না করে শান্ত থাকতে বলেছে।’- নিজের সার্বিক অবস্থা নিয়ে বলেন দিবালা।

এদিকে গত সপ্তাহে ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে দেশটিতে লকডাউন শিথিলের আদেশ দেন। ইতালিয়ান সিরি আ লিগের অনুশীলন ৪ মে থেকে শুরু করার কথাও জানিয়েছেন তিনি। তবে ফুটবলাররা তখন ব্যক্তিগত অনুশীলন করতে পারবে কেবল। দলগত অনুশীলন করা যাবে ১৮ মে থেকে। আর সিরি আর লিগ পুনরায় মাঠে গড়াতে পারে ২৭ মে বা জুনের প্রথম সপ্তাহ থেকে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION