মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির ঘোষণা:ক্ষমতায় এলে জিয়া হত্যাকাণ্ডের তদন্তে নতুন কমিশন গঠন করা হবে

ভয়েস নিউজ ডেস্ক:

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করবো। আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে, সেটার ব্যবস্থাও নেবো।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন। বুধবার সংসদ আইনমন্ত্রী আনিসুল হক ‘আগামী ডিসেম্বরের মধ্যেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যের চক্রান্তকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে’ এই বক্তব্যের পরদিন বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা এলো।

এর আগে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শ্যামা ওবাযেদ, আবদুস সালাম আজাদ, জহির উদ্দিন স্বপন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, রুমিন ফারহানা, শাম্মী আখতার, সাইফুল আলম নিরব, কাদের গনি চৌধুরী, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, মহানগর বিএনপির রফিকুল হক, রফিকুল আলম মজনু, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নস্যাৎ করতে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় সারাদেশে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লায় একজন নিহত হয়েছেন। আমরা আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিএনপি প্রতিষ্ঠা জিয়াউর রহমানের অবদান এবং এই দলের নেতৃত্ব দেওয়ায় ম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিবসটি উপলক্ষে ভোরে নয়া পল্টন ও গুলশানের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION