মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সমর্থনহীন সরকার ভারতের সঙ্গে সমস্যা সমাধানে ব্যর্থ: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বর্তমান সরকার জনগণের ‘সমর্থনহীন’ বলেই ভারতের সঙ্গে অভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, অভিন্ন নদীর পানিবণ্টন সমস্যা, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা ও অন্যান্য যে সমস্যা তা সমাধানে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কিছুই করতে পারেনি।’

ফখরুল বলেন, ‘পারেনি এ কারণ যে, তাদের পেছনের জনগণের সমর্থন নেই। এটাই হচ্ছে বড় কারণ। সেজন্য এখন পর্যন্ত সেই শক্তি নিয়ে এ সরকার কোনো কাজ করতে পারেনি।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION