সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আসিফ ও ফরিদকে জরিমানা

খেলাধুলা ডেস্ক:

আফগানিস্তান ও পাকিস্তানের এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ১ ভাঙায় ফরিদ আহমেদ ও আসিফ আলীকে জরিমানা করা হয়েছে।

তীব্র উত্তেজনার ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। আসিফকে আউট করে তার একেবারে সামনে গিয়ে ফিস্ট বাম্প করেন ফরিদ। মেজাজ ধরে রাখতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যান, তাকে ধাক্কা দেন। আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। আসিফের যেন রাগ আরও বেড়ে গেলো, ব্যাট উঁচিয়ে মারতে চাইলেন ফরিদকে। আরও কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্যবিনিময় হতেই আফগান খেলোয়াড়রা এসে দুজনকে আলাদা করেন। পেছনে ফিরে আবারও আসিফ কিছু একটা বলেন, তারপর ধরেন ড্রেসিংরুমের পথ।

আইসিসি এক বিবৃতিতে জানায়, আসিফ আচরণবিধির ২.৬ ধারা লংঘন করেছেন, আর ফরিদ ২.১.১২ ধারা লংঘনের দায়ে শাস্তি পেয়েছেন। দুই খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

শ্বাসরুদ্ধকর আর টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচ শেষে এই হার মানতে পারেননি আফগান দর্শকরা। তারা পাকিস্তানি দর্শকদের ওপর চড়াও হন। এই বিষয়ে প্রতিবাদ জানাতে আইসিসির কাছে চিঠি লেখবেন বলে জানান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION