সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পাকিস্তানের আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আসাদ রউফ,ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরে মারা গেলেন আইসিসির এলিট প্যানেলের সাবেক পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ। ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি পরিচালনা করা এই আম্পায়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।

পাকিস্তানের অন্যতম খ্যাতনামা আম্পায়ার ছিলেন রউফ। ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে উন্নীত হন তিনি। আগের বছর প্রথম টেস্ট পরিচালনা করেন। ২০০৪ সাল থেকে ওয়ানডে প্যানেলে নাম লেখেন, প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেন ২০০০ সালে।

আলিম দারের সঙ্গে জনপ্রিয় আম্পায়ার হিসেবে দেশে নাম কুড়ান রউফ। কিন্তু ২০১৩ সালে তার ক্যারিয়ার থমকে যায় আইপিএল স্পট ফিক্সিং স্ক্যান্ডালে নাম জড়িয়ে। মুম্বাই পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। আইপিএল শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে যান এবং ওই বছরের শেষ দিকে এলিট প্যানেল থেকে বাদ পড়েন।

রউফ সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আকসুর সঙ্গে সহযোগিতাও করেন। ২০১৬ সালে চারটি অভিযোগের ভিত্তিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।আম্পায়ারিংয়ের আগে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করেন তিনি। ন্যাশনাল ব্যাংক ও রেলওয়েজের হয়ে ৭১ প্রথম শ্রেণির ম্যাচ খেলেন, গড় ছিল ২৮.৭৬।

আম্পায়ারিং ছাড়ার পর তিনি পুরোনো জুতো-জামা বিক্রি করছিলেন। লাহোরের লিন্ডে বাজারে একটি দোকান খোলেন তিনি। সেখানেই চলছিল ব্যবসা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION