মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জাতিকে বিভক্ত করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন এখন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির কাঠামো ভেঙে পড়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার নিয়ম থাকলেও সেই নির্বাচনে জনগণ অংশ নিতে পারে না।

আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাজহারুল আনোয়ারের স্মরণে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ না থাকায় আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, ‘তাঁকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল।

কিন্তু এমন দেশে বাস করি, এমন রাজার রাজত্বে বাস করি, যারা এই দেশকে বিভক্ত করে ফেলেছে। দেশের সব অঙ্গনে বিভক্তি।’ তিনি বলেন, মাজহারুল আনোয়ার অনেক গুণের অধিকারী মানুষ। তাঁর অবদান ও সৃষ্টি পাহাড়সম। তাঁর গান চিরকাল থাকবে।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময়ে গাজী মাজহারুল আনোয়ারের গান জাতিকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই জাতিকে বিভক্ত করেছে। সব ক্ষেত্রেই আওয়ামী লীগ ও বিরোধী দুই পক্ষ।

দেশকে বর্তমান পরিস্থিতি থেকে থেকে রক্ষার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার দায়িত্ব বিএনপির একার না। বিএনপি সব শক্তি দিয়ে চেষ্টা করছে। সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যাঁর গানে মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন, তাঁর স্মরণসভা জাতীয়ভাবে হওয়া উচিত ছিল। গাজী মাজহারুল আনোয়ার দেশের সব বড় বড় সম্মান ও পদকে ভূষিত হয়েছিলেন।

এই স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আমান উল্লাহ আমান, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহম্মদ উজ্জ্বল, দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী ও ছেলে সারফরাজ আনোয়ার প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION