মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আওয়ামী লীগ ইচ্ছেকৃতভাবে শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে:ফখরুল

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকার বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এবং কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ঢাকা মহানগরের অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মোমবাতি প্রজ্বলন করে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। শান্তিপূর্ণভাবে ঢাকা দক্ষিণে কর্মসূচি হয়েছে। ঢাকা উত্তরেও শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদ শামা ওবায়েদ ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথসহ বেশ কয়েকজন আহত হন। তাবিথসহ ৬-৭ জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাবিথ আউয়াল মাথায় আঘাত পেয়েছেন। অন্যরা গুরুতর আহত, এখানে তাদের চিকিৎসা চলছে।

তিনি বলেন, কুমিল্লায় আমাদের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ওপর আক্রমণ হয়েছে, তিনিও সেখানে রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা যে কথাগুলো সবসময় বলছি, এখানে আওয়ামী লীগ ইচ্ছেকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনকে বানচাল করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।

‘এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের শান্তি রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই একটা পরিস্থিতিতে এখানে কিছুতেই, কোনোমতেই গণতন্ত্রের কোনো পরিবেশ নেই, গণতন্ত্রের কোনো পরিসর পর্যন্ত নেই। তারা যে নির্বাচনের কথা বলে এটা প্রহসন ছাড়া কিছু না। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি।’

বিএনপি মহাসচিব বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভয়াবহ সন্ত্রাসী আওয়ামী লীগ গোটা দেশে রাজত্ব কায়েম করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলা করেছে, যারা নির্যাতন করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION