সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবিশ্বাস্য গোলে জার্মানিকে হারালো হাঙ্গেরি

খেলাধুলা ডেস্ক:

খেলার পুরো ৭৩ শতাংশ সময়ই জার্মানদের পায়ে বল। দশটি শটের মধ্যে তিনটিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু কোনোটাতেই সফল হতে পারেননি টমাস মুলাররা। অন্যদিকে বাকি থাকা ২৭ শতাংশ সময়ে বল পেয়ে একটি কর্নার থেকেই গোল আদায় করে নেয় হাঙ্গেরি। তাতে ১-০ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ে উয়েফা নেশন্স লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

শুক্রবার দিবাগত রাতে নেশন্স লিগের সি গ্রুপের খেলায় জার্মানির লাইপজিগে মাঠে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছিল জার্মানি। কিন্তু ছোট ছোট পাসে শুধু নিজেদের মধ্যে বল বিনিময়েই ব্যস্ত ছিলেন তারা। তাতে শুধু বলের দখলের স্থায়িত্বই বেড়েছে। একাধিক সুযোগ তৈরি হলেও গোল আসেনি।

খেলা যখন ১৭ মিনিটে গড়ায়, তখনই কর্নার থেকে জার্মানদের ধাক্কা দেয় হাঙ্গেরি। অধিনায়ক অ্যাডাম সাজালাই অবিশ্বাস্যভাবে পেছন থেকেই বা পায়ের গোড়ালি দিয়ে বলের সঙ্গে আলতো ছুয়ে দেন। জার্মান গোলরক্ষক তের স্টেগানের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই যেন করার ছিল না। তাতে ১-০ গোলের লিড পায় হাঙ্গেরিয়ানরা।

গোল শোধ করতে মরিয়া জার্মান দল। কিন্তু ততক্ষণে কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি জার্মানি। ২৫ মিনিটের মাথাতেই দেখে হলুদ কার্ড। ডমিনিক সোবোসলাইকে পেছন থেকে টেনে ফেলার জন্য কিমিচকে সতর্ক কার্ড দেখান রেফারি।

কার্ডের দেখা পেলেও সমতায় ফেরার কোনো লক্ষণই দেখা যায়নি। হাঙ্গেরিয়ান ডিফেন্ডাররা তার আগেই নস্যাৎ করে দেন। বিরতিতে যাওয়ার ৬ মিনিট আগে প্রথম একটি সুযোগ আসে জার্মানির। লেরয় সানে বাম দিক থেকে ক্রস দিয়েছিলেন, টমাস হেড করেছিলেন, কিন্তু হাঙ্গেরির গোলরক্ষক পিটার গুলাসি তা দারুণভাবে প্রতিহত করেন।

এক গোলে পিছিয়ে থেকে বিরতি গিয়েছিল জার্মানি। বিরতির পর একাধিক সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি জামাল-হেভার্টেজরা। অন্যদিকে হাঙ্গেরিও ব্যবধান বাড়তে পারত। তবে জার্মান গোলরক্ষক টের স্টেগান পরাস্ত করেন হাঙ্গেরিয়ানদের। ফলে দ্বিতীয়ার্ধে দুই দলই আর কোনো গোলের দেখা পায়নি। তাতে জার্মানরা হতাশ হয়ে ফিরলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি।নেশন্স লিগে এ নিয়ে দ্বিতীয়বার দেখা হয়েছে দুই দলের। গত ১২ জুন প্রথম দেখায় জার্মানি ও হাঙ্গেরি ১-১ গোলে ড্র করেছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION