সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তাসকিন-মুস্তাফিজের ভাগ্য শ্রীরামের হাতে!

খেলাধুলা ডেস্ক:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাঠে। এ কারণেই এশিয়ার দলগুলোর তাদের পেস বোলারদের বিভাগ নিয়ে বাড়তি চিন্তা-ভাবনা করতে হচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ম্যাচের গতিপথ পাল্টানোর ক্ষমতা থাকবে পেসারদের হাতে। এমন অবস্থায় বাংলাদেশ দল সেখানে পরীক্ষিত পেসারদেরই খেলাবে। একাদশে কে খেলবেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন নাকি মুস্তাফিজুর রহমান এমন কঠিন সমীকরণকে সহজ করে দিলেন টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

মঙ্গলবার দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পর টাইগার পেসারদের নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান শ্রীরাম। সবশেষ সিরিজে পেসারদের বাজিয়ে দেখার জন্যই কোন ম্যাচে শরীফুলকে আবার কোনো ম্যাচে তাসকিনকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

আগামী মাসের ৭ অক্টোবরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ দল। এই সিরিজের পুরোটায় থাকবে পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিস্টেম। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে কোন পেসাররা খেলবেন, সেটা ঠিক করতেই এমন পরিকল্পনা শ্রীরামের এমনটায় জাননা তিনি নিজে।

শ্রীরামের মতে, ‘প্রথম ম্যাচে তাসকিনকে বাদ দেওয়া হয়েছে, এটা আমি বলবো না। আমাদের পরিকল্পনাই ছিলো এমন। প্রথম ম্যাচে মুস্তাফিজ-শরীফুল খেলবে তা আগেই নির্ধারিত করা ছিল, আজ তাসকিন ও ইবাদত খেলেছে। পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিষ্কার পরিকল্পনা ছিল। ত্রিদেশীয় সিরিজেও এমন পরিকল্পনা থাকবে। মূলত বিশ্বকাপে কারা হবে আমাদের পেসার, সেটা নির্ধারণের জন্যই আমাদের এমন পরিকল্পনা।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION