সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বড় জয়ে শুরু ভারতের এশিয়া কাপ

খেলাধুলা ডেস্ক:

শুরুতে বিপদে পড়ল ভারত। সেখান থেকে উদ্ধার করলেন জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রিত কৌর। আসে বেশ ভালো সংগ্রহও। শ্রীলঙ্কারটা উল্টো, শুরুতে ভালো করলেও সময়ের সঙ্গে খেই হারায় তারা। শেষ অবধি ম্যাচ হারতে হয়েছে বড় ব্যবধানে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সামনে ১৫০ রানের সংগ্রহ দেয় ভারত। জবাব দিতে নেমে ১০৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৩ রানে তারা হারিয়ে ফেলে স্মৃতি মান্ধানার উইকেট। ৭ বলে ৬ রান করে সুগান্ধিকা কুমারীর বলে নীলাক্ষি ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।
এরপর আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মাও ফিরে যান দ্রুতই। দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন জেমিমাহ রদ্রিগেজ।

৩০ বলে ৩৩ রান করা কৌরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রানাসিংহে। অন্য প্রান্তে অবশ্য ফিফটি তুলে নেন কৌর। ১১ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭৬ রান করেন তিনি। ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় ভারত।

জবাব দিতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি শ্রীলঙ্কার মেয়েদের। তাদের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১১ বলে ৫ রান করে চামারি আতাপাত্তু দীপ্তি শর্মার বলে ফিরলে। এরপর রীতিমতো ধ্বস নামে লঙ্কানদের ব্যাটিংয়ে। ৬১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।

সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কান মেয়েরা। চেষ্টাটুুকু করেন হাসিনি পেরেরা। ৩২ বলে ৩০ রান করেন তিনি। কিন্তু তার ইনিংস কোনো কাজে আসেনি। অলআউট হয়ে যায় লঙ্কানরা। ভারতের পক্ষে ২ ওভার ২ বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন দায়ালান হেমালাতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION