শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আন্তরিক সহযোগিতা চান: মোমেন

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যস্থতা কামনা করেছেন ড. এ কে আবদুল মোমেন।

রোববার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১ অক্টোবর ছিলো চীনের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে ড. মোমেন এ সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে থাকা চলমান সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। মূল্যবোধ, অভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ চীনকে সত্যিকারের বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় নিয়ে কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

চিঠিতে চলতি বছরের আগস্টে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, ওয়াং ই এর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর সামনের দিনগুলোতে আমাদের কৌশলগত অংশীদারীত্বকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত সন্তোষজনক, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

মোমেন বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও মূল্যবান উন্নয়নসহযোগী। করোনা সংকটের সময় সিনোফার্ম ভ্যাকসিন সময়মতো সরবরাহের জন্য চীনের প্রশংসা করছে বাংলাদেশ।

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION