সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গোল উৎসব করে বায়ার্নের নতুন রেকর্ড

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জয়ের ধারা অব্যাহত রাখলো বায়ার্ন মিউনিখ। এবার ভিক্টোরিয়া প্লজেনের জালে রীতিমতো গোল উৎসব করল বাভারিয়ানরা। সেই সঙ্গে গড়লো নতুন এক রেকর্ডও।গ্রুপ ‘সি’-এর ম্যাচে চেক রিপাবলিকের ক্লাবটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে এটি তাদের টানা তৃতীয় জয়। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বায়ার্ন।

এর আগে ২০১২ থেকে ২০১৭ আসর পর্যন্ত গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। আর বায়ার্ন ২০১৭-২০১৮ মৌসুম থেকে শুরু করে জিতেছে ৩১ ম্যাচ, ড্র ৩টিতে। এবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বায়ার্ন। এরপর বার্সেলোনাকেও তারা হারায় একই ব্যবধানে।

প্রথম ২১ মিনিটের মধ্যেই লেরয় সানে, সার্জ ন্যাব্রি এবং সাদিও মানে গোল করে প্লজেনকে ম্যাচ থেকে ছিটকে দেন। সানে পরে জোড়া গোল পূর্ণ করেন। পরে একটি গোল করেন এরিক চোপো-মোটিং।

সপ্তম মিনিটেই জামাল মুসিয়ালার পাস থেকে লক্ষ্যভেদ করেন সানে। এর মিনিট পাঁচেক পরে ব্যবধান দ্বিগুণ করেন ন্যাব্রি। আর সেনেগালিজ ফরোয়ার্ড মানে ২১তম মিনিটে করে বায়ার্নের তৃতীয় গোলটি। ৩-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ফের প্লজেনের রক্ষণে হামলে পড়ে বায়ার্নের আক্রমণভাগ। ৫০তম মিনিটে মাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। এর ৯ মিনিট পরেই গোরেৎস্কার পাস কাজে লাগিয়ে গোলের দেখা পান মুসিয়ালার বদলি নামা চোপো-মোটিং। বাকি সময় ব্যবধান আর বাড়াতে না পারলেও প্লজেনের রক্ষণে ভীতি ছড়িয়ে গেছে বায়ার্ন।

এ আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া বায়ার্ন পরের রাউন্ডে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION