মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তামিম ইকবালের মা করোনায় আক্রান্ত

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাস যেন হানা দিতে শুরু করেছে ক্রিকেটারদের পরিবারে। শনিবার তিন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাশরাফি ছাড়া বাকি দুইজনেরও পরিবার আক্রান্ত হয়েছে। তবে কেউই মারাত্মক ঝুঁকিতে নেই।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল। তামিম ঢাকায় অবস্থান করলেও নাফিস চট্টগ্রামে কাজীর দেউড়ির বাসায় পরিবারসহ আছেন। নাফিসের সঙ্গেই থাকেন তাদের মা নুসরাত ইকবাল। শনিবার করোনার পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে নাফিসের পুরো পরিবারই করোনা আক্রান্ত। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে খান পরিবারের ঘনিষ্ঠ সূত্র। নাফিস করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মাসহ কাজের লোকদের করোনা টেস্ট পজিটিভ এসেছে। তবে তাদের কারোরই জ্বর ছাড়া অন্য উপসর্গ নেই। শারীরিক অবস্থা ভালো থাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা। এই মুহূর্তে নাফিসের স্ত্রীর অবস্থা অনেকটাই ভালো।
এদিকে নাজমুল ইসলামের পুরো পরিবারও করোনায় আক্রান্ত। নাজমুলের পুরো পরিবারই বাসায় আইসোলেশনে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION