সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিল-ফ্রান্স বিশ্বকাপে মেসির ফেভারিট 

নেইমার, মেসি ,ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

সপ্তাহখানেক আগে লিওনেল মেসি জানান, কাতারেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই আসন্ন আসরের ট্রফি উঁচিয়ে ধরার প্রত্যাশা থাকার কথা। কিন্তু নিজেদের ফেভারিট মানেন না বলে জানিয়েছিলেন তিনি। আরেক সাক্ষাৎকারে মঙ্গলবার আর্জেন্টিনা অধিনায়ক বললেন একই কথা। এবারের বিশ্বকাপে তিনি শিরোপার দাবিদার মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও ফ্রান্সকে।

এই দুই দল একই খেলোয়াড়দের নিয়ে দীর্ঘদিন ধরে খেলছে বলেই তাদের ফেভারিট হিসেবে দেখছেন মেসি। ডিরেকটিভি স্পোর্টসকে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা সবসময় বলি সেরা দল জিতবে কিন্তু আমাকে যদি বাছাই করতে বলা হয়, তাহলে বলবো ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপ জেতার জন্য সেরা দুই প্রার্থী। তারা দীর্ঘদিন ধরৈ একই গ্রুপ (খেলোয়াড়দের) নিয়ে খেলছে, ভালোও করছে।’

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী অধিনায়ক আরও বলেন, ‘গত ইউরোতে (শেষ ষোলো থেকে) বাদ পড়া এবং খারাপ খেলা একপাশে সরিয়ে রাখলে বলা যায় ফ্রান্স দলের কয়েকজন চমৎকার খেলোয়াড় আছে। তাদের ধারণা পরিষ্কার এবং কোচও একই (দিদিয়ের দেশম)। ব্রাজিলও একই অবস্থায় (তিতের অধীনে)।’

গত বিশ্বকাপে রাশিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় ট্রফি জিতেছিল ফ্রান্স। শেষ ষোলোতে তাদের কাছেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

এবার ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। টানা ৩৫ ম্যাচ অজেয় থাকা দলটির অন্য দুই গ্রুপ প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। বিশ্বকাপে নামার আগে পাউলো দিবালা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার চোটে বড় ধাক্কা খেয়েছে তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION