মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জুভেন্তাসের জয়ে পেনাল্টিতে গোল রোনালদোর

ভয়েস নিউজ ডেস্ক:
করোনা বিরতির পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই পেনাল্টি মিস করা ক্রিস্তিয়ানো রোনালদো সিরি আ-তে নিজেদের প্রথম ম্যাচেই গোল পেলেন। সেটিও সেই পেনাল্টি থেকেই। সঙ্গে পাওলো দিবালার গোল। এই দুইয়ের নৈপুণ্যে পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা বোলোনিয়াকে হারাল জুভেন্তাস।

সোমবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের তুলে নেয় ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।

করোনা বিরতির পর ইতালিয়ান লিগ মাঠে ফিরেছে ২০ জুন। তবে জুভেন্তাসের লিগে এটিই প্রথম ম্যাচ। কোপা ইতালিয়া দিয়ে অবশ্য দলটা মাঠে ফিরেছিল আগেই। তবে কাপের শিরোপা ছোঁয়া হয়নি দলটির।

কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর আসরের ফাইনালে নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় জুভেন্তাস।

দুই ম্যাচেই বিবর্ণ ছিলেন সি আর সেভেন। টাইব্রেকারে সেদিন রোনালদো কিক নেওয়ার আগেই দল হেরে যায়।
সেই রোনালদোকে এদিন খুঁজে পাওয়া গেল। গোলও করলেন পর্তুগিজ তারকা। এদিনের জয়ে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জুভেন্তাস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে লাৎসিও ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION