সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপ শুরুর আগে আরও এক ফুটবলারকে হারালো ফ্রান্স

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপ শুরুর আগে একের পর এক ধাক্কা খাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। স্কোয়াড ঘোষণার আগেই চোটে পড়ে দল থেকে ছিটকে যান মিডফিল্ডের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার পল পগবা ও এনগুলো কন্তে।

এরপর স্কোয়াড ঘোষণার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান ডিফেন্ডার প্রেসনেল কিম্বেপেও। ফের আরও এক ফুটবলারকে হারাতে হলো ফ্রান্সকে। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে অনুশীলনে হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে লাইপজিগের হয়ে খেলা ফরোয়ার্ড ক্রিস্তোফার এনকুকুর।

বুধবার (১৬ নভেম্বর) ফ্রান্সের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে আরবি লাইপজিগের তারকা ফরোয়ার্ড ক্রিস্তোফার এনকুকুর ইনজুরির খবর নিশ্চিত করেছে। আগের দিন দলের অনুশীলনের সময় তার হাঁটুতে চোট পাওয়ার কথা জানানো হয় বিবৃতিতে। স্কোয়াড থেকেও ছিটকে গেছেন। এফএফএফ বিবৃতিতে জানায় ‘এক্স-রে পরীক্ষা করে দেখা দেখে দুর্ভাগ্যজনকভাবে তার পায় মচকে গেছে। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্স দলে সতীর্থ মিডফিল্ডার এডোয়ার্ডো কামাভিঙ্গার সঙ্গে বল দখলের লড়াইয়ের অনুশীলনে তৈরি হওয়া সংঘর্ষে চোট পান এনকুকু। এতে ব্যথা পান তিনি। পরে তাকে মাঠ ছাড়তে হয় অন্যের সাহায্য নিয়ে। এখন তার জায়গায় নতুন ফুটবলার নিতে হবে ফ্রান্সকে।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION