সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি একজন ভালো মানুষ

মেসি রোনালদো

খেলাধুলা ডেস্ক:

পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে কেবল ক্ষোভই ঝরছিল ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে। নিজের ক্লাব ম্যানইউ, তার কোচ এরিক টেন হ্যাগের কড়া সমালোচনায় ডুবে ছিলেন পর্তুগাল অধিনায়ক। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে তার সুর নরম হলো। বর্তমান সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলারকে প্রশংসায় ভাসালেন তিনি, জানালেন দুজনের মধুর সম্পর্কের কথা।

পিয়ার্স মর্গ্যান আনসেন্সর্ড-এ রোনালদো মেসিকে নিয়ে বললেন, ‘আশ্চর্যজনক এক খেলোয়াড়, সে একটি জাদু, তার অবস্থান উপরে। ব্যক্তি হিসেবে আমরা ১৬ বছর এই মঞ্চ ভাগাভাগি করেছি, কল্পনা করুন তো, ১৬ বছর! সুতরাং, তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক।’

মেসিকে ঠিক বন্ধু মনে করেন না রোনালদো, আবার প্রতিদ্বন্দ্বীও না। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, ‘আমি তার বন্ধু নই, বলতে চাচ্ছি একজন বন্ধু সে যে আপানার সঙ্গে আপনার বাড়িতে থাকবে, ফোনে কথা বলবে, না, এটা অনেকটা টিমমেটের মতো।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি রোনালদোর অপরিসীম শ্রদ্ধা, ‘সে এমন একজন মানুষ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করি, সে যেভাবে আমাকে নিয়ে সবসময় কথা বলে। এমনকি তার স্ত্রী কিংবা আমার স্ত্রী, আমার বান্ধবী, তারা সবসময় সম্মান করে এবং তারা দুজনেই আর্জেন্টিনা। আমার বান্ধবী আর্জেন্টিনার। খুব ভালো। আমি মেসিকে নিয়ে কী বলতে যাচ্ছি? একজন ভালো মানুষ যে ফুটবলের জন্য সবকিছু করে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION