সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে ৫০০ বস্তা চিনি জব্দ

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরের হালিশহরের বড়পুল এলাকায় সততা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সংস্থার সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে আনিছুর রহমান জানান, অনেক আগের কমদামে কেনা বিপুল পরিমাণ চিনি মজুদ রাখার খবর পেয়ে সততা ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় উক্ত গুদামে মজুদ রাখা ৫০০ বস্তা চিনি জব্দ করা হয়। এসব চিনি পূর্বে মাত্র ৯০ টাকায় কিনে বাড়তি দামে বিক্রির জন্য মজুদ রাখে অসাধু ব্যবসায়ী। বর্তমানে চিনির দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ৯০ টাকার চিনি ১০৫ টাকা দরে বিক্রি করছিলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION