সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাকে পেয়ে ’আবেগী’ মেসি

খেলাধুলা ডেস্ক:

শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসি হাঁটু গেড়ে বসে পড়লেন, কোপা আমেরিকায় যেমন বসে পড়েছিলেন। সতীর্থরা যে তাকে ঘিরে ধরবেন, তা জানাই ছিল। সে আবেগের রেশটা তখনো কাটেনি। তার মা সেলিয়া মারিয়া কুচিত্তিনিও এসে জড়িয়ে ধরলেন তাকে। লুসাইল স্টেডিয়ামে তখন নেমে এলো দারুণ এক আবেগী মুহূর্ত।

মাঠের ফুটবলে তিনি যেমনই হন না কেন, মাঠের বাইরে যে পরিবারই তার সব, সেটা মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই ঠাহর করা যায়। আজও দেখা মিলল তেমন পরিস্থিতির, শিরোপা জিতেই পরিবারের সঙ্গে উদযাপন করতে ভুললেন না।

তার মা সেলিয়া মারিয়ার দেখা মিলল এক পর্যায়ে। আর্জেন্টিনার জার্সি পরে ভিআইপি গ্যালারিতে তিনি ছিলেন, দেখছিলেন আকাশি-সাদাদের, তার ছেলের খেলা। শিরোপাজয়ের পর আর কালক্ষেপন করেননি তিনি। নেমে আসেন মাঠে।

ছেলের সাফল্য তো বটেই, তার দেশও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছে; আবেগটা তাকেও ছুঁয়ে গিয়েছিল বৈকি! এসেই মেসিকে জড়িয়ে ধরেন তিনি। সেখানে দেখা যাচ্ছিল, মেসি তো বটেই, কাঁদছিলেন তিনিও।কাঁদবেনই বা না কেন? তার সন্তানের আজন্ম সাধ যে পূরণ হয়ে গেছে একটু আগেই!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION