বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’

বিনোদন নিউজ ডেস্ক:

মডেল অভিনেত্রী আইরিন এবার হাজির হচ্ছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। আর এই চ্যানেলের প্রথম কাজ হিসেবে নির্মাণ করছেন একটি শর্টফিল্ম। তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতার ছায়ায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে দেখা যাবে, ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ নামের এ কবিতাটি আবৃত্তি করছেন আইরিন।

পাশাপাশি ফুটে উঠবে এই কবিতার গল্প।
আইরিন বললেন, ‌‘আমরা সবাই ভার্চুয়াল জগতে অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছি। সেই কারণেই নিজের ভাবনা থেকে ইউটিউব চ্যানেল চালু করছি। সেখানে এই কাজটি থাকবে। ’

আগামী কোরবানির ঈদ উপলক্ষে এই চ্যানেলটি চালু করবেন আইরিন। কবিতা নিয়ে কাজ করা প্রসঙ্গে এই তারকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কবিতা খুব পছন্দ করি। আবৃত্তি করি। আমার এই কাজটি কেউ দেখেনি। স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমে অন্য আইরিনকে দেখা যাবে এবার।

এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION