সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিবের বিস্ফোরক ইনিংসের পর নাইট রাইডার্স উচ্ছ্বাস প্রকাশ

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে চোখ ধাঁধানো ইনিংস খেলেন সাকিব আল হাসান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তার বিস্ফোরক ইনিংসের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স উচ্ছ্বাস প্রকাশ করেছে এক পোস্টে।

শনিবার ঢাকায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাত চার ও চার ছয়ে ৩২ বলে ৬৭ রান করেন সাকিব। ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এবং তার ওই ইনিংসে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান করে বরিশাল।

ফাস্ট বোলার থিসারা পেরেরার ওপর বেশি চড়াও হন সাকিব। ১৭তম ওভারে চার বলে ১৮ রান তুলে নেন। বোলারদের ওপর এমন দাপটের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে নাইট রাইডার্স ইনস্টাগ্রামে ক্যাপশন দিয়েছে, ‘ফাটাফাটি সাকিব দা।’

গত মাসে সাকিবকে নিলামে কেনে কলকাতা। প্রথমবার অবিক্রিত থাকলেও তার সাবেক ক্লাব ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে নেয়।

যদিও বিপিএলে সাকিবের ওই ইনিংস বিফলে যায়। তৌহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসে সিলেট জিতে যায় এক ওভার হাতে রেখে। বল হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। চার ওভারে ৩১ রান দিয়ে পাননি কোনও উইকেট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION