সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ছুটি কাটিয়ে ফিরেই মেসির গোল

খেলাধুলা ডেস্ক:

অবশেষে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। ছুটি কাটিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর ম্যাচে খেলতে নেমে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। অঁজার্স এসসিও-এর বিপক্ষে বুধবার দিবাগত রাতে ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে পিএসজি। তবে ‘ব্যক্তিগত কারণে‘ এই দলে ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের পর প্রথম তিন ম্যাচে মেসিকে পায়নি পিএসজি। এই ম্যাচেই মেসির সঙ্গে খেলায় ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। মেসি-নেইমার বিহীন লিগে নিজেদের শেষ ম্যাচে লেন্সের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল পিএসজি।

মেসি-নেইমার জুটিকে নিয়ে উজ্জীবিত পিএসজি মাঠে নেমেই দাপট দেখায়। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা পায় পিএসজি। ডান পাশ থেকে নিচু করে পাস দেন ফরাসি তারকা নরডি মুকিএল। বক্সের মাঝামাঝি থেকে শট নিয়ে জাল কাঁপান ফ্রান্স আন্ডার-২০ দলের ফরোয়ার্ড হুগো একিটি।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় রামোস স্কোর প্রায় দ্বিগুণ করেই ফেলছিলেন। মেসির দেওয়া পাসে সেন্টার ব্যাক থেকে শট নিয়েছিলেন তিনি। তবে অঁজারের বারনারদোরি দারুনভাবে ঠেকিয়ে দেন বল। রক্ষা হয় কর্নারের মাধ্যমে।

প্রথমার্ধে তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি অঁজার্স। পিএসজির একের পর এক আক্রমণ কোণঠাসা হয়ে পরে তারা। তবে দ্বিতীয় হাফের শুরুতে কিছুটা প্রতিরোধ সৃষ্টি করে সফরকারীরা। অঁজার্সের খেলার গতি বাড়ালেও খেলা নিয়ন্ত্রণেই রাখে পিএসজি। তবে ৭৫ মিনিটের মাথায় স্কোর দ্বিগুণ হয় লিওনেল মেসির গোলে। এই গোলেও এসিস্ট করেন ফরাসি তারকা নরডি মুকিএল।

ম্যাচের বাকিসময়ে আরও কিছু আক্রমণ করে পিএসজি। তবে গোলের সংখ্যা আর বাড়েনি। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে লেন্স। অন্যদিকে টানা হারে তলানিতে অবস্থান করছে অঁজার্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION