বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

মৃত্যুর আগে যার সঙ্গে ভিডিও কলে ছিলেন অভিনেত্রী তুনিশা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর মামলার জট কিছুতেই খুলছে না। আদালতে কয়েকদিন আগেই শীজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে যুক্ত হয়েছিলেন তুনিশা। সেখানেই তার পরিচয় হয় আলি নামের এক ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের।

মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা পবন শর্মা।

গত ৫ বছর ধরে তুনিশা ও আলি একে অপরকে চেনেন বলে জানান অভিনেত্রীর চাচা। শীজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে পরিচয় হয়। মাঝে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শীজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নম্বর আদানপ্রদান করেন।’

পবন শর্মা আরও জানান, ‘তুনিশা সবার সঙ্গেই যোগাযোগ রাখতেন। একে অপরের ভালো বন্ধু ছিলেন তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’

এদিকে, কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সম্পর্কে ভাঙাগড়া নাকি পারিবারিক কোনো কারণ? এমন রহস্যময় মৃত্যুর ঘটনায় দিন দিন যেন আরও জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু মামলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION