সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও হেরেছে পিএসজি

খেলাধুলা ডেস্ক:
টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর বছরটা হার দিয়ে শুরু করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। দুই সপ্তাহের ব্যবধানে আবারও হারের মুখ দেখেছে তারা। আজ রাতে লিগ ওয়ানের ম্যাচে রেঁনেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।

কিলিয়ান এমবাপ্পেহীন ম্যাচে ছিলেন লিওনেল মেসি ও নেইমার। তবুও কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৬৫ মিনিটের হামারি ত্রাউরে গোল করে এগিয়ে যায় রেঁনেস। সেই গোলে শেষ হয় খেলার নির্ধারিত সময়। তাতে পিএসজির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

অথচ ম্যাচের পুরো ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি। মাত্র ৩৫ শতাংশ সময় বল পেয়েছিল রেঁনেস। উভয় দল আটটি করে শট নিলেও পিএসজির লক্ষ্য বরাবর নেয় মাত্র একটি শট। অন্যদিকে রেঁনেস নেয় ছয়টি শট।

তবে ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় যথারীতি শীর্ষে অবস্থান করছে পিএসজি। ১৯ ম্যাচ খেলে ১৫ জয়ে তাদের পয়েন্ট ৪৭। অন্যদিকে এই ম্যাচ জিতে নিয়ে রেঁনেস চলে এসেছে তালিকার পাঁচে। ১১ জয়ে তাদের পয়েন্ট এখন ৩৭।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION