বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

মিস ইউনিভার্স জয়ীর মুকুটের মূল্য কত?

বিনোদন ডেস্ক:
একাত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। গত আসরের মিস ইউনিভার্স জয়ী ভারতীয় মডেল-অভিনেত্রী হারনাজ সান্ধু কাঙ্ক্ষিত মুকুটটি পরিয়ে দেন।

বিশ্বের ৮৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেছেন গ্যাব্রিয়েল। আর এই মুকটের নাম— ‘ফোর্স ফর গুড’। মিস ইউনিভার্সের দীর্ঘ পথচলায় এবারের মুকুটটি সবচেয়ে ব্যয়বহুল। কিন্তু দৃষ্টিনন্দন মুকুটটি কে তৈরি করেছেন? আর এর মূল্যই বা কত?

মিস ইউনিভার্সের অফিশিয়াল ইনস্টাগ্রামে জানানো হয়েছে, লেবাননের জুয়েলারি প্রতিষ্ঠান মুয়াওয়াদ ‘ফোর্স ফর গুড’ নামে এবারের মুকুটটি তৈরি করেছে।

প্রস্তুতকারী জুয়েলির প্রতিষ্ঠান মুয়াওয়াদের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ১১০ ক্যারেটের নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেটের সাদা ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে মুকুটটি। যার মূল্য ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা।

ব্যয়বহুল এই মুকুটটি নিজের প্রাপ্তির ঝুলিতে নিয়েছেন গ্যাব্রিয়েল। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন এবং বিশ্ব মঞ্চের শেষ হাসিটাও গ্যাব্রিয়েল হেসেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION