সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে দুই বোনের রহস্যজনক মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় রাহিমা বেগম (২২) ও ফজিলা বেগম (১৯) নামের দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে দুই বোন ঘুমাতে যান। এর কয়েক ঘণ্টা পরেই তাদের শ্বাসকষ্ট শুরু হয়। স্বজনরা প্রথমে তাদের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে দুই বোনের মৃত্যু হয়। তারা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION