সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইউরো কাপে রোনালদোকে চান মার্তিনেজ

খেলাধুলা ডেস্ক:
কাতার বিশ্বকাপের ব্যর্থতায় ফার্নান্দো সান্তোসকে সরিয়ে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজকে দায়িত্ব দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কৌতূহল ছিল, তার দলে সিআর সেভেনের জায়গা হয় কি না? তবে ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছেন রোনালদোকে আগামী ইউরোতে দেখতে চান মার্তিনেজ।

বেলজিয়ামের সাবেক এই কোচ অবশ্য রোনালদোকে নিয়ে ইতিবাচক বার্তাই দেন। দায়িত্ব নিয়ে মার্তিনেজ বলেছিলেন, রোনালদোর সঙ্গে বসেই জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

এর মধ্যে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, রিয়াদে গত সপ্তাহেই নিজের ভবিষ্যৎ নিয়ে মার্তিনেজের সঙ্গে বৈঠক করেছেন রোনালদো।

চলতি মাসের শুরুতে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দিয়ে রিয়াদে আসেন রোনালদো। সৌদির রাজধানীতে রোববার রাতে এল ক্লাসিকোতে মুখোমুখি হয় দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম্যাচটি দেখতেই রিয়াদে এসেছিলেন মার্তিনেজ।

সুযোগ পেয়ে নতুন কোচের সঙ্গে দেখা করে আলাপও সেরে নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। লেকিপ বলছে, মার্তিনেজ নাকি ইউরো ২০২৪–এর বাছাইপর্বের ম্যাচে রোনালদোকে খেলানোর ব্যাপারে আগ্রহী।

এর আগে দায়িত্ব নিয়েও রোনালদোর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন মার্তিনেজ। বলেছিলেন, ‘মাঠেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি অফিসে বসে সিদ্ধান্ত নিই না। আমি সব খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করব। ক্রিস্টিয়ানো রোনালদোও সেই তালিকায় আছে। সে ১৯ বছর ধরে জাতীয় দলে খেলছে। আশা করি, আমরা একসঙ্গে বসে সেরা একটি দল বানাতে পারব।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION