বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা ও আলোচনা সভা 

ভয়েস প্রতিবেদক

আমাদের মহেশখালী প্রেসক্লাব এর উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ৩০ জানুয়ারি উপজেলা সদরস্থ বাবুর দীঘি সংলগ্ন প্রেস ক্লাব চত্বরে মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে আড়ম্বরপূর্ণ ও মনোমুগ্ধকর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। মহেশখালীর ইতিহাসে এ প্রথম সাংবাদিকদের পারিবারিক মিলনমেলার আয়োজন করে মহেশখালী প্রেস ক্লাব।

সোমবার সকালে কোরআন তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া এ মিলনমেলা চলে দিনব্যাপী। সারাদিনের মাঝে কর্মসূচী মধ্যে ছিলো আলোচনা সভা, দাতা-আজীবন, সম্মানিত ও স্থায়ী সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং নবাগত সদস্যদের পরিচিতি, র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাংবাদিকদের এ পারিবারিক মিলনমেলায় সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে বয়ে চলে এক আনন্দের জোয়ার। এ-সময় মহেশখালী প্রেস ক্লাবের প্রায় ৩০ জনের অধিক সাংবাদিক ছাড়াও তাদের পরিবারের সদস্য মিলে অন্তত শ’খানেক স্ত্রী-বাচ্চা, ভাই ও বোনের মাঝে তৈরি হয় এক অভূতপূর্ব মেলবন্ধন।

সাংবাদিকদের এ পারিবারিক মিলনমেলায় বিশেষভাবে আমন্ত্রিত ছিলো স্থানীয় সংসদ, প্রশাসনিক কর্তা ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ অনেকে। এ ছাড়াও মহেশখালীর অন্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এতে। আড়ম্বরপূর্ণ এ আয়োজন নিয়ে মহেশখালীর নবীন প্রবীণ অনেক সাংবাদিক সন্তুষ্টি প্রকাশ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্লাবের প্রশংসার দাবি তোলেন।
স্থানীয় প্রবীণ সাংবাদিক জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রির মহেশখালী প্রতিনিধি আবদু সালামা কাকলি লিখেছেন, পারিব না এ কথাটি বলিও না আর। দেশের কলম সৈনিকরা যা অতীতে করতে পারেনি, গত কাল ৩০ জানুয়ারি সোমবার দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক পরিবারের মিলন মেলার আয়োজন করেছে মহেশখালীতে কর্মরত কলম সৈনিকরা। তাও বিশাল পরিসরের উন্মুক্ত মাঠে। এটি মহেশখালীর  কলম সৈনিকদের জন্য এক মাইলফলক। সবশেষ বিকেল ৫টায় সকলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION