বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গা যাবজ্জীবন

কক্সবাজার জজ আদালত, ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:

ইয়াবা পাচার মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

আজ সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো মোহাম্মদ দইলা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি রাষ্টপক্ষের কৌসুলি এডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান- ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় এ আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা গেছে- ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION