বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

আমার শরীর নিয়েও মানুষের সমস্যা: রাশমিকা

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। কিন্তু ব্যক্তিগত কারণে বেশ কয়েক মাস ধরে টানা আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

দক্ষিণী সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন রাশমিকা। ট্রলের শিকার রাশমিকাকে কটূ কথাও কম শুনতে হয়নি! এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাশমিকা।

এ আলাপচারিতায় রাশমিকা মান্দানা বলেন, ‘আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?’

‘আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।’ বলেন রাশমিকা।

রাশমিকার এই ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। তাদের অনেকের দাবি— রাশমিকার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION