রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

ইনানী পাটুয়ারটেকে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মামুনুর রশীদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া সবুজবাগ এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে। তবে, আহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিকালে মামুনুর রশীদ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে ফেরার পথে পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় সড়কের ওপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে আনা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন শহরে ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION