বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পৃথক অভিযানে টেকনাফে ২ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ৩টি পৃথক অভিযানে ২ লাখ ৫ হাজার ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জানে আলম (১৯) নামক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত রোহিঙ্গা মাদক কারবারি টেকনাফ ২৪ নম্বর লেদা এফডিএমএন ক্যাম্প, ব্লক-ই/৫০ এর রহমত উল্লাহর ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণে আলুগোলা নামক এলাকার লবণ মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি হতে একটি চোরাচালান দমন টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ২/৩ জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে যেতে দেখে টহলদল উক্ত ব্যক্তিদের ফলো করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। তারা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাছে থাকা ৪টি প্লাষ্টিকের পোটলা ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে বিস্তীর্ণ লবণ মাঠে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে ২ লাখ ইয়াবা জব্দ করে। এতে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে টেকনাফ-কক্সবাজারগামী একটি সিএনজিকে চেকপোস্টে তল্লাশি করে যাত্রীর জ্যাকেটের ভিতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২ হাজার ২২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়াও আটককৃত মাদক পাচারকারি জানে আলমের নিকট থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা এবং মোবাইল ফোনসহ তাকে নিয়মিত মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস তল্লাশি করে সীটের নীচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগের ভিতর হতে ২,৯০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তবে, ওই সিটের আশেপাশে কোন যাত্রী না থাকায় চোরাকারবারীকে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION