বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

আমি তারকা অভিনেতা নই, তবে আমার দর্শক আছে

বিনোদন ডেস্ক:

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। তার পরেই নিজের অবস্থানের কথা বলছেন নায়ক মুন্না খান। তার ভাষ্য মতে- শাকিব খানের সিনেমার পরে তার সিনেমার দর্শক আছে।

গতকাল ৩ ফেব্রুয়ারি মুক্তি পায় এই নায়কের ‘ভাগ্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিপুণ। যদিও সিনেমাটি নিয়ে শুরুর দিকে ছিল না কোনো আলোচনা।মাহবুবুর রশিদ পরিচালিত এ সিনেমাটি দেশের ২১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। মুন্না খানের দাবি ঢাকার সিনেমাগুলোতে গতকালের অধিকাংশ শো হাউজফুল ছিল।

তার ভাষ্য অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায় সকালের শোতে ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাপ্রেমীদের ভিড় দেখা গেছে। এদিকে রাজধানীর লায়ন সিনেমা কতৃপক্ষের দাবি-দীর্ঘদিনের দর্শকখড়া কেটেছে। তবে দর্শক খড়ার আশঙ্কাও রয়েছে তাদের। তারা বলেন, লায়ন সিনেমাসে এখন পর্যন্ত কোনো শো শতাধিক দর্শকও হয়নি! এ অবস্থায় ‘ভাগ্য’ ভালো দর্শক টেনেছে- এটা আমাদের জন্য সুখবর!

মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার রুবেল বলেন, আমরা এতটা প্রত্যাশা করিনি। বাস্তবতা হলো দর্শক আসছে এবং উপভোগ করছে।

ভাগ্য নিয়ে চিত্রনায়ক মুন্না বলেন, ভালোভাবে সিনেমাটির কাজটি করার চেষ্টা করেছি। দর্শক আমার সে কাজের স্বীকৃতি দিয়েছেন। আমি তারকা অভিনেতা নই, তবে আমার দর্শক আছে এ দৃশ্যগুলোই তার প্রমাণ।

মুন্না খান-নিপুণ ছাড়াও এতে আরও অভিনয় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো. মাহবুবুর রশিদ।সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এর গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা।সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION