বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

২য় দফায় কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া শুরু শূন্যরেখার রোহিঙ্গাদের

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের সংঘাতের জেরে ২য় দফায় ২৭৩ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে ২য় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু করেছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের ২য় দফায় মোট ২৭৩ জন (৫৩) পরিবারকে কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে। এখানে আগত যেসব রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।

উল্লেখ্য, গতকাল ৫ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত থেকে প্রথম দফায় ৩৬ পরিবারের ১৮৬ জন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে সরানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION