বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রানির সফর রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ইতিবাচক ফল দেবে

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাটিল্ডা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে তিনি উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো.সামছুদ্দৌজা নয়ন।

মো. সামছুদ্দৌজা নয়ন বলেন, ক্যাম্পে পৌঁছে বেলজিয়ামের রানি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন এবং কথা বলেন রোহিঙ্গা শিশু ও মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সাথে। পরে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন এবং রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করবেন।

এ সময় তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেলজিয়ামের রানির এ সফর বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সম্পর্কের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশের যে সহায়তা তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে আলোচনা হবে এবং রোহিঙ্গাদের নিজ দেশে স্বসম্মানে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার হবে।

উল্লেখ্য, সকাল সোয়া ১০ টায় বেলজিয়ামের রানি মাটিল্ডা বিশেষ একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান কক্সবাজার বিমান বন্দর থেকেই বেলজিয়ামের রাণী মাথিলদা সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্যেশ্যে রওয়ানা দেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION