বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়ায় ব্রিজের পাশ থেকে গাড়ি চালকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশের আনিসপাড়া এলাকা থেকে বেলাল উদ্দিন (৩৫) নামের এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেলাল উদ্দিন পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনিস পাড়া এলাকার মোহাম্মদ মফজলের (মজ্জান) ছেলে।

তবে স্থানীয়দের ধারণা উদ্ধার হওয়া নিহত বেলালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশে মরিচ ক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবতী লাশ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION