বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড় মহেশখালী মাহারা পাড়াতে ঘাতক টমটম কেড়ে নিয়েছে ৮ বছরের শিশুর প্রাণ

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা টমটম গাড়ির ধাক্কায় আট বছরের শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।

১০ ফেব্রয়ারী শুক্রবার সকাল ১১ টার সময় বড় মহেশখালী মাহারা পাড়ায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা টমটম গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলবি (৮) বছরের শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।

মো: আলবির পিতা মো নুরুল কবির বলেন আজ সকালে মো: আলবি বাড়ির সামনে খেলতে খেলতে সবার অজান্তে রাস্তায় বের হয়, হঠাৎ করে একটি বেপরোয়া গতিতে চালিয়ে আসা টমটম গাড়ি তাকে ধাক্কা দেয় এবং সাথে আমি ও আমার আত্বিয় স্বজনেররা শিশুটিকে মহেশখালী হাসপাতালে নিয়ে যাই। মহেশখালী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে রেফার করে দেয় কক্সবাজার সদর হাসপাতালে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকের তার মৃত বলে ঘোষনা করেন। ঘটনা স্থল পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশের একটি টিম।

মো: আলবির পিতা মো নুরুল কবির আরো জানান আজ টমটম চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমার সন্তানের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রতিনিধির কাছে আমার অনুরোধ যেন এভাবেই কোনো চালক বেপরোয়া গতিতে গাড়ি না চালায় এবং আর যেন কোনো পিতা মাতা আমার মত তাদের সন্তান না হারায়। তবে সম্রতি মহেশখালীতে লাইসেন্স বিহীন অদক্ষ টমটম চালকের বেপরোয়া গতিতে গাড়ির চালানোর কারনে বেশ কয়েকটি নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে মহেশখালী থানার এ এস আই ইমরান জানান আমাদের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘাতক টমটম গাড়ি ড্রাইবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION