বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:
বিএনপি জামাত ক্ষমতায় গেলে দেশকে মরুভূমিতে পরিনত করবে। আমরা মুক্তি যুদ্ধের চেতনার স্বপক্ষ শক্তি দেশকে মরুভূমি বানাতে দেবনা – এডভোকেট সিরাজুল মোস্তফা।
মহেশখালীতে পৌর আওয়ামী লীগের উদ্যেগে জামাত বিএনপির নৈরাজ্য,ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত!
১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় বাবুর দিঘীর পাড়স্হ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক শান্তি সভাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামিলীগের সংগ্রামী সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম রফিকুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত,পবিত্র গীতা এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া এই
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান অতিথি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন শেখ হাছিনার উন্নয়নের কথা এবং বিভিন্ন সময় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহারের কথা জনসাধারণের মাঝে তুলে ধরুন। তিনি আরো বলেন আওয়ামী লীগ কে ধাক্কা দিতে গেলে নিজেরা পড়ে যাবেন। আওয়ামীলীগ ধাক্কা খেয়ে পড়ে যাবার দল নয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সব নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ৭১ এর পরাজিত অপশক্তি কে শক্ত হাতে দমন করতে হবে।
শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।প্রধান বক্তা আশেক উল্লাহ রফিক এমপি তার বক্তব্যে বলেন একাত্তরের প্রেতাক্তারা এখনো আমাদের চারপাশে সক্রিয় আছে তাদের প্রতিহত করে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্বভাবে আগামী নির্বাচনে উন্নয়ন বান্ধব আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান বি,এ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী জেলা আওয়ামি লীগের উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের ,সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফোরকান বিএ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার লিয়াকত আলি, সভাপতি নুরুল আলম, সহ সভাপতি মাষ্টার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ব্রজ গোপাল, যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দীন, প্রভাষক এহসানুল করিম, ,শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খালেক, ছোট মহেশখালীর চেয়ারম্যান রিয়ান সিকদার, কুতুবজুম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি, সাধারন সম্পাদক নুরল আমিন, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহামদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আবদুল মান্নান, যুব লীগের যুগ্ন আহ্বায়ক কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, উপজেলা আওয়ামী লীগের নেতা জনাব আন্জু মিয়া, মৌলভী রোশন আলি, পৌর আওয়ামিলীগ নেতা মোহাম্মদ শাহাজান, সাহাব উদ্দীন সিকদার এবাদুল করিম বাদল, কাউনন্সিলর খাইর হোছেন, জয়নাল আবেদিন, মাহমুদুল হক, ডাক্তার রতন কান্তি দে, বাবু প্রীয়তোষ দে, বাবু ননীপদ দে, বশীর উদ্দীন, মইন উদ্দীন, কাউন্সিলর জনি মং, সন্জিত চক্রবর্তি, মো: আমান উল্লাহ, শ্রমিক লীগের সদস্য সচিব নজরুল ইসলাম, পৌর যুব লীগের আহ্বায়ক মামুন সিকদার, ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ পুতু, পৌর ছাত্র লীগের সভাপতি হাছান মোর্শেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। শান্তি সমাবেশ শেষে তুরস্ক ও সিরিয়ায় নিহতদের স্মরণে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয় সম্পাদক মৌলানা রোশন আলি।
ভয়েস।/ জেইউ।